ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

চন্দ্রগঞ্জে র‍্যাবের অভিযানে ‘ছোট নিশান’, মিলল থানা থেকে লুটের পিস্তল-গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১। তাঁর কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে পিস্তল ও গুলিগুলো জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হয়েছিল।

১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে পোদ্দার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জানায় র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্প।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অবস্থান নেন সদস্যরা। সেখানে মোটরসাইকেল নিয়ে নিশানের চলাচল শনাক্ত হওয়ার পর তাকে থামানোর চেষ্টা করা হয়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে একটি তারাস পিস্তল, ১২ রাউন্ড গুলি এবং একটি ফোল্ডিং নাইফ পাওয়া যায়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার হওয়া পিস্তল ও গুলি চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
র‍্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলিসহ আটক নিশানের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।