ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

রাতের মহাসড়কে আতঙ্ক, কক্সবাজারের পথে আগুনে পুড়ল এসি বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিল আইকন পরিবহনের একটি এসি বাস। রাতের মহাসড়কে চলার সময় হঠাৎ বাসের ভেতর ধোঁয়া দেখা দিলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে আগুনের ঘটনা বুঝতে পেরে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন তারা।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এন আলম ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

বাসে তখন প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে যাত্রীরা দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।

একাধিক যাত্রীর অভিযোগ, আগুন লাগার বিষয়টি চালক ও সহকারী যাত্রীদের জানাননি। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর তারা বাসে না থেকে সরে যান। ফলে বিপদের মুহূর্তে স্থানীয়দের সহযোগিতাই যাত্রীদের উদ্ধারে বড় ভূমিকা রাখে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশও উদ্ধার কাজে অংশ নেয়। যাত্রীদের মালপত্র নিরাপদে বের করে দেওয়া হয়। পরে পরিবহনটির অন্য একটি বাস এনে তাদের ঢাকার উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে বাসের যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত গরম হয়ে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে।

রামু থানার পুলিশ জানায়, দ্রুত উদ্ধার করা সম্ভব হওয়ায় এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে বাসে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনাটি নিয়ে বাসটির চালক ও সহকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।