টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে জুনায়েদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
নিহত জুনায়েদ উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জুনায়েদকে একটি বিষধর সাপে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। আদরের সন্তানকে হারিয়ে তার বাবা-মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, মাত্র চার বছর বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক নেমে এসেছে।
দেশ বাংলা টিভি ডেক্স