ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
ফাইনাল খেলা  অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইনাল খেলা অনুষ্ঠিত
 মো. স্বাধীন খান, বগুড়া প্রতিনিধি :

বগুড়ার কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই খেলায় কালাই নাটাপাড়া দল ৫-৪ গোলে বিয়াম স্কুল অ্যান্ড কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত খেলায় বিয়াম স্কুল অ্যান্ড কলেজ ৪টি গোল করলেও শেষ পর্যন্ত ৫ গোল করে জয় নিশ্চিত করে কালাই নাটাপাড়া দল।
খেলায় সভাপতিত্ব করেন কালাই ঘোনপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২ নম্বর কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নম্বর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, ২ নম্বর কালাই বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুর রহমান পিন্টু এবং যুবদল নেতা সাইফুল।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু প্রাণমানিক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।