নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অল্প সময়ের ব্যবধানে সেখানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে একটি সূত্রের বরাতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজনের জড়ো হওয়ার কথা বলা হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
দেশ বাংলা টিভি ডেক্স