ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

কালিহাতীতে কামারপল্লী কারিগরদের জীবন বৈচিত্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
কালিহাতীতে কামারপল্লী কারিগরদের জীবন বৈচিত্র ছবির ক্যাপশন: কালিহাতীতে কামারপল্লী কারিগরদের জীবন বৈচিত্র
ADVERTISEMENT AREA
কুরবানির ঈদ যত ঘনিয়ে আসে, ততই বাড়ে টাঙ্গাইলের কালিহাতীর কামারপল্লীগুলোর ব্যস্ততা। আগুনের ভাটিতে জ্বলছে লেলিহান শিখা, আর সেই আগুনে তপ্ত লোহাকে হাতুড়ির আঘাতে রূপ দেওয়া হচ্ছে দা, চাপাতি, ছুরি ও বটির মতো প্রয়োজনীয় সরঞ্জামে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেন বিরাম নেই কারিগরদের কাজে।

উপজেলার বিভিন্ন কর্মকারপাড়ায় গিয়ে দেখা যায়, কেউ আগুনে লোহা গরম করছেন, কেউবা তা পিটিয়ে তৈরি করছেন ধারালো অস্ত্র। একদিকে চলছে পুরোনো সরঞ্জামে শান দেওয়ার কাজ, অন্যদিকে নতুন সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে বাড়তি চাহিদা থাকায় এখন দম ফেলারও সময় পাচ্ছেন না কামাররা। 

পারখী ইউনিয়নের কারিগর উত্তম কর্মকার জানান, সারা বছরের মধ্যে কুরবানির ঈদের সময়ই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। এই সময়ের আয়ের ওপরই অনেকটা নির্ভর করে তাদের সংসার। অনেকেই পুরোনো দা ও ছুরি মেরামত করাতে আসছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী।
 কালিহাতী পৌরসভার বেতডোবা কর্মকারপাড়ার সেবানন্দ কর্মকার বলেন, এ পেশা আমাদের বাপ-দাদার ঐতিহ্য। ছোটবেলা থেকেই আগুন আর লোহার সঙ্গে আমাদের বসবাস। কিন্তু সময়ের পরিবর্তনে এখন অনেক তরুণ এ পেশায় আসতে চায় না। 

তারপরও ঈদ এলেই কামারশালায় আবার প্রাণ ফিরে আসে।কুরবানির ঈদ ঘিরে কালিহাতীর কামারপল্লিতে এখন যেন চলছে জীবনের অন্যরকম ছন্দ। আগুনের উত্তাপ, হাতুড়ির শব্দ আর কারিগরদের ঘামে তৈরি হচ্ছে শুধু কুরবানির সরঞ্জাম নয়, টিকে থাকার সংগ্রামেরও এক অনন্য গল্প।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Shuvro Mujumder

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।