ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতের থাবায় বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতের থাবায় বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতের থাবায় বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু
ADVERTISEMENT AREA
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক হৃদয়বিদারক বজ্রপাতের ঘটনায় বাবা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। ঈদের আনন্দঘন সময়কে শোকের কালো ছায়ায় ঢেকে দিয়ে মুহূর্তেই নিভে গেছে একটি পরিবারের দুটি প্রাণ। বাবার হাত ধরে বাড়ি ফেরার পথেই বজ্রের নির্মম আঘাতে প্রাণ হারায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার ও তার বাবা খালেদুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খালেদুল ইসলাম দেলদুয়ার উপজেলার মাদারখোলা গ্রামের বাসিন্দা। তার মেয়ে খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খালেদুল ইসলাম। দুপুরের দিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেলে শুরু হয় বৃষ্টি। ফেরার পথে মেরিয়াঘোনা এলাকায় পৌঁছালে পরিবারের অন্য সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তু খালেদুল ইসলাম ও তার ছোট্ট মেয়ে খাদিজা কিছুটা পরে সিএনজি অটোরিকশা থেকে নামেন।

বাড়ির দিকে কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ বিকট শব্দে বজ্রপাত নেমে আসে তাদের ওপর। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন বাবা ও মেয়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে নিথর দেহ দুটি দেখতে পান। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। যে ঘরে কিছুক্ষণ আগেও ছিল ঈদের আনন্দের প্রস্তুতি, সেই ঘরেই এখন শুধুই কান্নার রোল।

দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ জানান, পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন খালেদুল ইসলাম ও তার মেয়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরা সুলতানা যূথি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে। এতে খালেদুল ইসলাম ও তার মেয়ে খাদিজার মৃত্যু ঘটে। একই সময়ে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বজ্রপাতে আরও দুটি গবাদিপশুরও মৃত্যু হয়েছে।

এক মুহূর্তের বজ্রপাত কেড়ে নিল একটি শিশুর স্বপ্ন আর একজন বাবার জীবন। দেলদুয়ারের আকাশে নেমে আসা সেই বজ্র যেন রেখে গেল এক পরিবারের সারাজীবনের না-পাওয়া আর অসীম বেদনার গল্প।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Shuvro Mujumder

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।