ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

ইরানের বাজেয়াপ্ত সম্পদ ‘মিত্র’ দেশগুলোকে দেওয়ার ভাবনা যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ইরানের বাজেয়াপ্ত সম্পদ ‘মিত্র’ দেশগুলোকে দেওয়ার ভাবনা যুক্তরাষ্ট্রের ছবির ক্যাপশন: ইরানের বাজেয়াপ্ত সম্পদ ‘মিত্র’ দেশগুলোকে দেওয়ার ভাবনা যুক্তরাষ্ট্রের
ADVERTISEMENT AREA
ইরানের বাজেয়াপ্ত সম্পদ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে জব্দ অবস্থায় থাকা ইরানের সম্পদের একটি অংশ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে ওয়াশিংটন।
‎সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সামরিক উপদেষ্টা মহসেন রেজায়েই দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় ২৪০০ কোটি ডলার মূল্যের ইরানি সম্পদ আটকে রেখেছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব সম্পদ ইরানকে ফেরত দিতে হবে।
‎অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উপসাগরীয় অঞ্চলে ইরানের বিভিন্ন সামরিক কর্মকাণ্ড ও হামলার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের সম্ভাব্য উৎস হিসেবে ওই জব্দকৃত সম্পদের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ লক্ষ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
‎তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে ইরানের জব্দকৃত অর্থ সরাসরি অন্য দেশগুলোকে দেওয়া হবে। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট না হলেও কূটনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Shuvro Mujumder

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।