ইরানের বাজেয়াপ্ত সম্পদ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে জব্দ অবস্থায় থাকা ইরানের সম্পদের একটি অংশ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে ওয়াশিংটন।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সামরিক উপদেষ্টা মহসেন রেজায়েই দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় ২৪০০ কোটি ডলার মূল্যের ইরানি সম্পদ আটকে রেখেছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব সম্পদ ইরানকে ফেরত দিতে হবে।
অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উপসাগরীয় অঞ্চলে ইরানের বিভিন্ন সামরিক কর্মকাণ্ড ও হামলার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের সম্ভাব্য উৎস হিসেবে ওই জব্দকৃত সম্পদের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ লক্ষ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে ইরানের জব্দকৃত অর্থ সরাসরি অন্য দেশগুলোকে দেওয়া হবে। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট না হলেও কূটনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে।
ADVERTISEMENT AREA
Shuvro Mujumder