ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলে মুদি দোকান থেকে ৩৯০ পিস ইয়াবাসহ এক নারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
টাঙ্গাইলে মুদি দোকান থেকে ইয়াবাসহ এক নারী আটক ছবির ক্যাপশন: টাঙ্গাইলে মুদি দোকান থেকে ইয়াবাসহ এক নারী আটক
ADVERTISEMENT AREA
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাঝালিয়া বাজারে মাদকবিরোধী অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আকতার (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৭ জুন) সকালে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাথী আকতার স্থানীয় মুদি ব্যবসায়ী বাদল মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল মাঝালিয়া বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযান শেষে সাথী আকতারকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবাসহ তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Shuvro Mujumder

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।