নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মুরগিবাহী পিকআপ কালিয়া ঘোনারচালা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, ভোর ৪টার দিকে কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের স্বজনরা থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
ADVERTISEMENT AREA
Shuvro Mujumder