কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরী পাড়ায় আকস্মিক ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে এলাকার অন্তত ৮ থেকে ১০টি দোকানপাট ধসে পড়েছে এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল বাতাসে ৩টি অটোরিকশা ও ২টি সিএনজি দুমড়েমুচড়ে যায়। এতে যানবাহনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে ঝড়ের কারণে অসংখ্য গাছপালা ভেঙে কস্তুরী পাড়া-দেওপাড়া-পারখী সড়কের ওপর পড়ে থাকায় গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী যৌথভাবে সড়ক থেকে গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া এই রুট ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
ADVERTISEMENT AREA
Shuvro Mujumder