ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

টাঙ্গাইল জেলা কারাগারে বিশ্বকাপ উন্মাদনায় টিভি স্থাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
টাঙ্গাইল জেলা কারাগারে বিশ্বকাপ উন্মাদনায় টিভি স্থাপন ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা কারাগারে বিশ্বকাপ উন্মাদনায় টিভি স্থাপন
ADVERTISEMENT AREA
নিজস্ব প্রতিবেদক:
ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন পুরো বিশ্বজুড়ে। সেই আনন্দের ছোঁয়া এবার লেগেছে টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও। কারাবন্দীদের বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগের সুযোগ করে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।

কারাগার সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন, সে লক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে কারাবন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীরা তাঁর কাছে বিশ্বকাপ ফুটবল দেখার আকুতি জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও খেলাধুলার আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। সেই মানবিক বিবেচনা থেকেই তিনি দ্রুত কারাগারে টেলিভিশন স্থাপনের উদ্যোগ নেন।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকেই বন্দীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই উদ্যোগ বন্দীদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করার পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Md Samir Hosen

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।