ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠানে উৎসবের আমেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠানে উৎসবের আমেজ ছবির ক্যাপশন: নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠানে উৎসবের আমেজ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী চারান উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা।


 শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বারডেম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এন. এইচ. ইউসুফজাই। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, আধুনিক শিক্ষা ও সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হায়দারুল ইসলাম খান ইউসুফজাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোকডহরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তরফদার (মিল্টন) এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনসার আলী সিকদার, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, কৃষিবিদ এস. এম. এ. খালিদ, উপজেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক হিরো, ফরহাদ হোসেন খান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক পৌর যুবদলের সভাপতি আজাহার আলী রাজা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল আলম (মাসুদ)সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।


বক্তারা বলেন, নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন ভবন পরিদর্শন করেন। পরে বিদ্যালয়ের সমৃদ্ধি, শিক্ষার্থীদের সফলতা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।