ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিয়াকৈরে দাড়িয়ে থাকা বাসে আগুন পুড়ে গেছে ভেতরের অংশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
কালিয়াকৈরে বাসে আগুন ছবির ক্যাপশন: কালিয়াকৈরে বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডের পাশে রাখা ছিল। কিছু সময় পর বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা শুরু করেন।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনে বাসটির অভ্যন্তরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বাসের বৈদ্যুতিক গোলযোগকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।