প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঝরল একটি তাজা প্রাণ। বুধবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে বগুড়ার বিবিরপুকুর বাজার থেকে প্রায় পশ্চিমে দিকে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে রিফাত নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়।
নিহত রিফাত শিলকওর দক্ষিণপাড়ার আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বগুড়া–নওগাঁ সড়কে প্রায়ই ছোট বড় দু-র্ঘটনা ঘটছে। বিশেষ করে বিবিরপুকুর ও আশপাশের এলাকায় সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সড়কটি চার বা ছয় লেনে উন্নীত করার পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
একটি সড়ক মানুষের নিরাপদ চলাচলের পথ হবে মৃত্যুর কারণ নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ