প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
ভূঞাপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর এলাকার বামনহাটা গ্রামের এক বৃদ্ধ নদীতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার বামনহাটা গ্রামে শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান খান ওরফে লুতু সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ গ্রামের লৌহজং নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
অনেক খোঁজা খুঁজির পর এক কিলোমিটার ভাটিতে কুতুবপুর এলাকা থেকে বিকেল সাড়ে চারটা সময় তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ