প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
টাঙ্গাইলের দেলদুয়ারে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আলামিন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লাউহাটি ইউনিয়নের দক্ষিণ লাউহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আলামিনের বসতঘরে তল্লাশি চালিয়ে কাঠের খাটের নিচে বিশেষভাবে রাখা একটি লাল রঙের বালতি উদ্ধার করা হয়। পরে ওই বালতির ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক আলামিন লাউহাটি দক্ষিণপাড়া এলাকার মৃত খ. আউয়ালের ছেলে।
এ ঘটনায় আলামিনের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ