প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ টিয়া পাখি

মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার সাইড বক্সে অভিযান চালিয়ে খাঁচাবন্দি ১০৩টি টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
১০সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পাখিগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সাইড বক্সে রাখা খাঁচা থেকে প্যারাকিট প্রজাতির ১০৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পাখিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার করা পাখিগুলো প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বন্যপ্রাণী পাচার প্রতিরোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ