প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
বগুড়ার কাহালুতে প্রধান শিক্ষকের কক্ষের ইন্টেরিয়র কাজ উদ্বোধন করলেন এমপি মোশারফ

মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ইন্টেরিয়র ডিজাইন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মালিহা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদ্বয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং স্কাউট সদস্যরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ