প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৭ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও অস্ত্র

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র, গুলি, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৭৭, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৩৮, গুলশানে ৫৩ এবং উত্তরা বিভাগ থেকে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিটিটিসির অভিযানে দুজন করে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে পুলিশ ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল এবং পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
এ সময় আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট কেবল, একটি বাস, নগদ ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি সামুরাই এবং ২৭ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ