প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
ভোলাহাটে ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. ইফতে সোহা তমাল (৩২)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তমালের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নামো মুশরীভূজা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ