প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
সালাম পারভেজ ফকির

শোক সংবাদ
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠ শিল্পী, জাসাসের কেন্দ্রীয় সদস্য, ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের ভাতিজা ভূঞাপুরের কৃতি সন্তানবীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির (৭৫) ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভারত থেকে তার মরদেহ আসার পরে জানাজা নামাজের তারিখ ও সময় নির্ধারণ করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ