প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
মির্জাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের

আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকার ডালিমের ছেলে। ঝলক গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে। সে রুদ্রের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা শেষে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাতনামা বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তবে দুর্ঘটনায় জড়িত বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর নিহত দুই কিশোরের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ