
ব্রিটেনকে চীনা তৈরি গাড়ির ওপর শুল্ক বাড়ানোর জন্য চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। EU বলছে, ব্রিটেন যদি তাদের বাণিজ্য নীতির সাথে সারিবদ্ধ না হয়, তাহলে ব্রিটিশ রপ্তানি নতুন "Made in Europe" বাধার মুখে পড়বে।
ফিনান্সিয়াল টাইমসের বরাতে রয়টার্স জানিয়েছে, ব্রাসেলস ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে জানিয়েছে, চীনা গাড়িতে শুল্ক বাড়ানো এবং EU-র ট্রেড পলিসির সাথে একাত্ম হওয়াই এই সমস্যার সমাধান।
EU-র প্রস্তাব: কাস্টমস ইউনিয়নে ফিরে আসুন
EU কর্মকর্তাদের মতে, এর সবচেয়ে ভালো সমাধান হলো ব্রিটেন আবার EU-র কাস্টমস ইউনিয়নে যোগ দিক।
এক EU কর্মকর্তা বলেন, "কাস্টমস ইউনিয়ন Made in Europe-র বেশিরভাগ সমস্যার সমাধান করবে। পাশাপাশি শুল্কের পার্থক্যের কারণে চীনারা UK কে ব্যবহার করে আমাদের শুল্ক এড়িয়ে যাচ্ছে, সেই ভয়ও দূর হবে।"
কেন এই দ্বন্দ্ব?
২০২৪ সাল থেকে EU চীনা গাড়িতে ৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যাতে ইউরোপীয় কোম্পানিগুলো অসম প্রতিযোগিতা থেকে বাঁচে। কিন্তু UK সেই পথে হাঁটেনি।
ফলে মাত্র দুই বছরে UK-র বাজারে চীনা ব্র্যান্ডের দখল প্রায় ১৬% এ পৌঁছেছে। একইসাথে EU আশঙ্কা করছে, চীনা কোম্পানিগুলো UK কে ট্রানজিট হিসেবে ব্যবহার করে EU বাজারে ঢুকছে।
অন্যদিকে নতুন "Made in Europe" নিয়ম অনুযায়ী, UK-তে তৈরি গাড়ি, যেমন Nissan Leaf, ইউরোপে তৈরি হিসেবে গণ্য হবে না। ফলে সেগুলো কোনো প্রণোদনা পাবে না।
ঝুঁকিতে ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য
ব্রিটিশ অটো সংগঠন SMMT বলছে, বর্তমান অবস্থা চলতে থাকলে EU ও UK-র মধ্যে গাড়ি আমদানি-রপ্তানিতে প্রায় ২৪ বিলিয়ন ইউরোর অর্থনৈতিক কার্যক্রম ঝুঁকিতে পড়বে। ২০২৭ সাল থেকে নতুন নিয়মে UK থেকে EU তে বৈদ্যুতিক গাড়ি রপ্তানিতে ১০% শুল্ক বসবে।