প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
কাশিয়ানীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দম্পতির

স্টাফ রিপোর্টার:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০)।
পুলিশ জানায়, সোলায়মান মোল্লা ও শাহিদা বেগম ঢাকার দিক থেকে একটি বাসে করে মাঝিগাতী বাসস্ট্যান্ডে এসে নামেন। এরপর মহাসড়কের বিপরীত পাশে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগতির বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান এবং ভাঙ্গা হাইওয়ে থানার এক সার্জেন্ট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ