প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
৭৫ বছরে না ফেরার দেশে অভিনেতা নানা পাটেকর

বিনোদন ডেস্ক
ভারতের চলচ্চিত্র অঙ্গনের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন।
জানা গেছে, ভোরে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের অভিনয়জীবনের শুরু মঞ্চনাটক দিয়ে। ১৯৭৮ সালের ‘গমন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে শক্তিশালী অভিনয় ও স্বতন্ত্র সংলাপ পরিবেশনের মাধ্যমে হিন্দি ও মারাঠি সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেন।
‘পরিন্দা, ‘ক্রান্তিবীর’, ‘অব তাক ছাপ্পান’, ‘রাজনীতি’, ‘নটসম্রাট’সহ বহু আলোচিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। গম্ভীর ও চরিত্রনির্ভর ভূমিকায় যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি ‘ওয়েলকাম’ সিনেমার উদয় শেঠি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘হাউসফুল ৫’-এও তাঁকে অভিনয় করতে দেখা গেছে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে নানা পাটেকর একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সিনেমার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল। কৃষক ও সংকটে থাকা কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগের কারণে তিনি আলাদাভাবে পরিচিত ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ