প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
বগুড়ার কাহালুতে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা

মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই কর্ণিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা।
সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে উপস্থিত অতিথিরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষার পরিবেশ নিয়ে মতবিনিময় করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ