প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
ভূঞাপুরে ২টি পিস্তলসহ ১জন আটক

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুর যমুনাসেতু পূর্ব পাড় থেকে ২ টি পিস্তলসহ একজনকে আটক করেছে যমুনাসেতু পূর্ব থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার উদয় নগর উত্তর খারিয়াথাক গ্রামের জিলানী বেপারীর ছেলে বারেক বেপারী (৪৯) কে দুইটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
যমুনা সেতুপূর্ব থানা পুলিশ অফিসার সোহরাব রোহানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি পিস্তল ও ৭ রাউন্ডসহ বারেক বেপারী নামে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ