প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
বগুড়ার কাহালুতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোয়াবদুল ইসলাম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং কালাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
এ ছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর ছালাম, জাক্কের আলী মন্ডল ও আকুলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থীরা এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয় এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ