প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মালবোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার ৭ অক্টোবর বিকেল ৩টার দিকে উপজেলার কর্তিমারী ডিসি সড়কের শিবেরডাঙ্গী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক রৌমারীর দিকে যাচ্ছিল। পথে কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন- রৌমারী উপজেলার চতলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (৩৩) এবং তাদের দুই সন্তান রিশাদ (১২) ও তুবা (৭)। অপর নিহতরা হলেন- কর্তিমারী বাজার এলাকার শরিফা বেগম (৪২) ও অজ্ঞাতনামা ইজিবাইক চালক।
নিহতরা ময়মনসিংহে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে রৌমারীতে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ