প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
বগুড়ার কাহালুতে চেয়ারম্যান প্রার্থী সবুর খানের মোটরসাইকেল শোডাউন

মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোডাউন করেছেন কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর খান। মঙ্গলবার বিকেলে তিনদীঘি বাজার থেকে এ প্রচারণা শুরু হয়।
প্রচারণার অংশ হিসেবে কালাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন তিনি। এতে তাঁর কর্মী-সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা মুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন, কালাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সরদার, কালাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাকিল, বিএনপি নেতা আমিনুর রহমান ও আব্দুস সাত্তার।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াসিম, ছাত্রদল নেতা আবু তাহের, মাহবুর রহমান ও রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ