
এই কনসার্টের সবচেয়ে বড় চমক - বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড Warfaze এবং তাদের সাবেক লিড গিটারিস্ট Oni Hasan একই মঞ্চে পারফর্ম করবেন। দীর্ঘদিন পর এই মিলন আবারও ঢাকার রক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আয়োজনে রয়েছে Adventor Communications।
অন্যদিকে, চ্যানেল আই এর ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ ঘোষণা করা হয়েছে। এবার পুরস্কার পাচ্ছেন সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং নির্মাতা মেজবাউর রহমান সুমন। চলচ্চিত্র ও মিডিয়া জগতে তাদের অবদানের জন্য এই সম্মান। আগামী ২৬ অক্টোবর চ্যানেল আই স্টুডিওতে অগ্রজ চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার তুলে দেয়া হবে।