প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
বগুড়ায় সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের জানাজা অনুষ্ঠিত

মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদ আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাতলা চাপায়তারা স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত শাহেদ আহমেদ বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মাদলা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজায় অংশ নিয়ে তাঁরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ