প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ ২ জন আটক

শাওন সরকার শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামতলা কলোনি এলাকায় এ অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টহল দল।
আটকরা হলেন- উপজেলার গোমরা গ্রামের মৃত হফুর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। আটক দুজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মদ থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে আছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ