প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারী যাত্রীকে আটক করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনা পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ