প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

আনন্দ সরকার, ঢাকা:
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কী কারণে বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ