প্রিন্ট এর তারিখঃ Jun 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
কালিহাতীতে কুরবানীর চামড়া সংগ্রহে ব্যস্ততা, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলার বল্লা এলাকায় ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীরা ইতোমধ্যে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ও পরদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ও মহিষের চামড়া সংগ্রহ করা হয়। তবে প্রতি বছরের মতো এবারও চামড়ার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে।
চামড়া ব্যবসায়ীরা বলছেন, সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে অনেক চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা গেলে প্রতিষ্ঠানগুলোর আর্থিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলার বল্লা বাজার চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জুলহাস উদ্দিন ও সহ-সভাপতি মোঃ আলী হোসেন জানান, সরকার যদি টেনারী মালিকদের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে তাহলে এই চামড়া মিল্প টিক থাকবে। তাছাড়া আমরা বাপ দাদার আমলের এই শিল্পকে কোনভাবেই টিকিয়ে রাকতে পারবো না। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। ক্রয়-বিক্রয় কার্যক্রম তদারকিতে সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করে আমাদের এই শিল্পকে টিকিয়ে রাখার ব্যবস্থা করে দিলে আমরা টিকে থাকবো।
একই সঙ্গে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও
এ বিষয়ে কালিহাতীর সচেতন মহল মনে করছে, সময়মতো লবণ প্রয়োগ ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করা গেলে চামড়ার অপচয় কমবে এবং কুরবানির এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ