প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের ভাটাহার এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে দুইটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আটকে পড়া চালককে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ