প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মঙ্গল খান (৫৫)।
নিহত মঙ্গল খান উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) বিকেলে বৃষ্টির মধ্যে তিনি নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি কৃষিকাজ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ