প্রিন্ট এর তারিখঃ Aug 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মোশারফ হোসেনের অভিযান

মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল কাশিমালা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
এ সময় তাঁর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজীব কুমার বিশ্বাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়।
এ সময় এমপি মোঃ মোশারফ হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ