মনিরুজ্জামান মতিন। দেশ বাংলা টিভি নিউজ ডেক্স:
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন অমান্যের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়েরের পর সংশ্লিষ্টদের অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য ও জনস্বার্থ বিবেচনায় অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স