ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সীমান্তবর্তী হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি টহলদল। অভিযানের সময় মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্সের তথ্য ও নিজস্ব গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় বিজিবি। এর অংশ হিসেবে মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

শনিবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালানোর সময় একটি স্থানে সন্দেহজনক অবস্থায় কিছু মালামাল পড়ে থাকতে দেখে টহলদলের সদস্যরা। পরে তল্লাশি করে সেখান থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাস্থলটি সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বলে জানানো হয়েছে।

অভিযানের সময় মাদকদ্রব্যের মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদক আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।