নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মুকিমবাজারের ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মুকিমবাজারে হেলমেটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
দেশ বাংলা টিভি ডেক্স