ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে তিন ক্লিনিককে দেড় লাখের বেশি জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
অভিযানের ছবি ছবির ক্যাপশন: অভিযানের ছবি
,শুভ্র মজুমদার।। দেশ বাংলা টিভি নিউজ ডেক্স

টাঙ্গাইলের কালিহাতীতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম ও মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে বিসমিল্লাহ নার্সিং হোম, কালিহাতী পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং তানিজা ক্লিনিকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উপজেলার বল্লা মধ্যপাড়া এলাকার মৃত আঃ হকের ছেলে আঃআলিমকে ১০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, জনস্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত নিয়মনীতি ও সংশ্লিষ্ট আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযানও চলমান থাকবে। আইন ও বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।