ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিয়াকৈরে রেললাইনে মিলল অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশে পড়ে থাকা এক যুবকের খণ্ডিত মরদেহ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরে ওই ব্যক্তি রেললাইন ধরে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেসের নিচে পড়ে তিনি প্রাণ হারান। ট্রেনের চাকায় কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহতের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থল ও মরদেহ তল্লাশি করা হলেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে কোনো পোশাকও ছিল না।

মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি পিবিআইকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।