ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ৫৫ টি চোরাই ভারতীয় মোবাইল উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
ছবির ক্যাপশন:
রিমন সিদ্দিকী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা মোবাইলগুলো উদ্ধার করা হয়।

আটক এনামুল হক অন্তর উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত মোবাইল রয়েছে। এসব ফোনের আনুমানিক অবৈধ সিজার মূল্য ১৩ লাখ টাকা।

পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের অবৈধ কেনাবেচা চলে আসছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এসব মোবাইল সংগ্রহ করতেন। সীমান্তের ওপার থেকে একটি চোরাচালান চক্রের মাধ্যমে এসব ফোন বাংলাদেশে ঢুকত বলে পুলিশের দাবি।

এ ধরনের রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ IMEI-যুক্ত মোবাইল অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানসহ পুলিশের সদস্যরা অংশ নেন। বিজিবির ধলডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দলও অভিযানে সহযোগিতা করে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইলের কারবারিদের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বিজিবির সহযোগিতায় পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। চোরাচালান বন্ধে ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।