ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় নুনগোলায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ছবি ছবির ক্যাপশন: ছবি
মো:স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মণ্ডলকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আশোকোলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি খামারি ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বাঘোপাড়া বাজারে চা পান শেষে নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া তিন যুবক তাঁর পথ আটকে দেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই যুবকেরা নাতিকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের ধানখেতে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আলামত হিসেবে একটি জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
```0

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।