ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টেকনাফে কেওড়া বাগানে মাটির নিচে ২০ হাজার ইয়াবা, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
টেকনাফে কেওড়া বাগানে মাটির নিচে ২০ হাজার ইয়াবা, আটক ২ ছবির ক্যাপশন: টেকনাফে কেওড়া বাগানে মাটির নিচে ২০ হাজার ইয়াবা, আটক ২
স্টাফ রিপোর্টার, কক্সবাজার: 
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কাছের একটি কেওড়া বাগানে অভিযান চালিয়ে মাটির গভীর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় নৌকায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।
বিজিবির কাছে গোয়েন্দা তথ্য ছিল, মিয়ানমার থেকে নাফ নদীপথে ইয়াবার একটি চালান টেকনাফে ঢোকার প্রস্তুতি চলছে। চালানটি জেলে সেজে থাকা ব্যক্তিদের মাধ্যমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল বলে তথ্য পায় সীমান্তরক্ষী বাহিনী।

খবর পাওয়ার পর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়। দুপুরের পর নদীপথে মাছ ধরার কয়েকটি নৌকা তীরে ফিরলে সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে একটি কাঠের নৌকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য এবং স্থানীয়দের সহায়তায় নাফ নদীর পাশের কেওড়া বাগানে তল্লাশি শুরু হয়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর কাদামাটির প্রায় আড়াই ফুট নিচে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবার প্যাকেটের সন্ধান মেলে। সেখান থেকে উদ্ধার করা হয় মোট ২০ হাজার ইয়াবা বড়ি।
আটক ব্যক্তিরা হলেন উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।

বিজিবি জানায়, অভিযানে ইয়াবার চালান বহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।

আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।