ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানের সামনে পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
সিদ্ধিরগঞ্জ থানা ছবির ক্যাপশন: সিদ্ধিরগঞ্জ থানা
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে গোদনাইল এলাকার ক্যানেলপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত পরিবহন শ্রমিক সজীব (৩০) গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি তেলবাহী গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।

আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে স্বজনরা নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধ বা আর্থিক লেনদেনসংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অন্যদিকে নিহতের স্বজনদের পক্ষ থেকে এলাকায় মাদক ব্যবসার বিরোধ ও অতীতে একজন মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে হত্যার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।